• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাশেদ খান মেনন হত্যাচেষ্টার ২৮ তম বার্ষিকীতে সন্ত্রাস বিরোধী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২০, ১৫:১১ অপরাহ্ণ
রাশেদ খান মেনন হত্যাচেষ্টার ২৮ তম বার্ষিকীতে সন্ত্রাস বিরোধী দিবস পালন

 

আজ (১৭ আগস্ট ২০২০) বিকেল ৫ টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটি আয়োজিত সন্ত্রাসবিরোধী দিবসের আলোচনায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জেলা কমিটির সভাপতি কমরেড নজরুল হক নীলু। জেলা সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ অ্যাডভোকেট টিপু সুলতানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নেতা টি এম শাহজাহান, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মোজাম্মেল হক ফিরোজ, জাকির হোসেন, মহানগর নেতা জাহাঙ্গীর চৌধুরী, অধ্যাপক আবদুল মোতালেব হাওলাদার এবং ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি শামিল শাহরোখ তমাল, জেলা সভাপতি মিন্টু দে যুব নেতা নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।
বক্তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সন্ত্রাস নির্মূলের দাবি জানান, একই সাথে দীর্ঘ ২৮ বছরেও মেনন হত্যা চেষ্টাকারীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, হাজার ১৯৯২ সালের ১৭ আগস্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক এবং সংসদ জননেতা রাশেদ খান মেননকে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাম্প্রদায়িক শক্তি সন্ত্রাসী গোষ্ঠী হত্যার উদ্দেশ্য গুলিবিদ্ধ করে।