নিজস্ব প্রতিবেদক \ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন হত্যা প্রচেষ্টার ২৮ তম বার্ষিকী পালন করেছে পার্টির উজিরপুর শাখা। সোমবার বিকাল ৪ টায় সাতলা হাইস্কুল এন্ড কলেজের হল রুমে আলোচনা সভার সভাপতিত্ব করেন পার্টির উপজেলা সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন।
সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, ১৯৯২ সালের ১৭ আগষ্ট ঘাতকের বুলেট আমাকে আপনাদের মাঝথেকে কেড়ে নিতে চেয়েছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়া এবং ভালবাসায় দির্ঘ চিকিৎসার পরে ১৯৯৩ সালের ১০ জানুয়ারি আপনাদের মাঝে ফিরে এসেছিলাম। তাই বাংলাদেশের রাজনীতি থেকে সকল প্রকার সন্ত্রাস নির্মুল করতে এবং বিচার বহির্ভুত হত্যাকান্ড বন্ধ করার জন্য ওয়ার্কার্স পার্টির লড়াই অব্যাহত রাখতে পার্টির নেতা কর্মীদের আহবান জানান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা পার্টির নেতা এইচ এম হারুন, বিমল চন্দ্র করাতী, মঞ্জুর আলম, জাহিদ হোসেন খান ফারুক, সুমন পান্ডে, কুমার আকাশ, রফিকুল ইসলাম, ইউনিয়ন নেতা আলমগীর হোসেন মৃধা, সম্রাট মজুমদার, জালাল বিশ্বাস প্রমুখ। ##