• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পারাবাত লঞ্চের ধাক্কায় সুরভী ক্ষতিগ্রস্থ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২০, ১১:৩০ পূর্বাহ্ণ
পারাবাত লঞ্চের ধাক্কায় সুরভী ক্ষতিগ্রস্থ

বরিশাল ব্যুরো
বরিশাল আধুনিক নৌ টার্মিনাল বন্দরে ঢাকা বরিশাল নৌ রুটের বিলাসবহুল লঞ্চ এমভি পারাবাত-১২ এর ধাক্কায় এমভি সুরভী-৮ ক্ষতিগ্রস্থ হয়েছে। লঞ্চ বার্দিং (ভেরানোর) করার সময় এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে লঞ্চ দুটিতে সংঘর্ষ লাগলে আতংক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দুর্ঘটনায় সুরভী-৮ লঞ্চের দ্বিতলার একাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে যাত্রীদের কেউ আহত হননি। এ তথ্য নিশ্চিত করেছেন সুরভী ৮ লঞ্চের ডাইভার সিরাজুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ঢাকা-বরিশাল রুটের একটি লঞ্চের মাস্টার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সুরভী-৮ লঞ্চ ঘাটে ভিরে যাত্রী নামাচ্ছিল। ভোর পৌনে ৫টার দিকে পারাবাত-১২ আকস্মিক সুরভীকে ধাক্কা দেয়। এতে দুই লঞ্চের যাত্রীদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। সুরভীর দ্বিতলায় বেশ ক্ষতি হয়েছে। তিনি বলেন, পারাবাত বরাবরই বেপরোয়াভাবে চলাচল করছে। এব্যপারে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের বরিশালের সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, ভোর পৌনে ৫টার দিকে বরিশাল নৌবন্দরে বার্দিং করা সুরভী-৮ লঞ্চের উপর হঠাৎ আঘাত হানে পারাবাত-১২। সুরভী লঞ্চ কর্তৃপক্ষ দাবী করেছেন, পারাবাত-১২ বেপরোয়া গতিতে তাদের লঞ্চের উপর আছড়ে পরে। এতে লঞ্চের দ্বিতলার সামনের আন্নিতে আঘাত হানে। ফলে লঞ্চটির দ্বিতলার ভেসিন, বাথরুম ভেঙ্গে গেছে। অপরদিকে পারাবাত-১২ লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে ঘাট এলাকায় তীব্র ¯্রােতের কারনে নিয়ন্ত্রন হারিয়ে এ ঘটনা ঘটেছে। তবে কোন যাত্রী আহত হয়নি। বিআইডবিøটিএ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান সহকারী পরিচালক শহিদুল। ##