• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির ভেনিসে ভেনিস বাংলা স্কুল ১২ তম ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২০, ২০২০, ১৫:০৩ অপরাহ্ণ
ইতালির ভেনিসে ভেনিস বাংলা স্কুল ১২ তম  ক্রিকেট টুর্নামেন্টের  উদ্বোধন

ইতালি প্রতিনিধি
প্রবাসের মাঠিতে শতব্যস্ততার পরেও এই প্রজন্মের ছেলেদেরকে ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করে সামাজিক ভাবে যেন উৎফুল্ল এবং জাগ্রত রাখতে প্রতিবছরের ন্যায় এই বছর ও ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ শুভ সূচনা করা হয়েছে ভেনিসের কাম্পেল্লা মাঠে। ইতালির ভেনিস মনফলকনে পাদোভা সহ বিভিন্ন শহর থেকে ২০ টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ভেনিসের সংসদ সদস্য নিকোলা পেলিক্যানি।
ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভেনিসের সকল রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করেন।
উদ্বোধনী দিনে আটটি দলের অংশগ্রহণে চারটি খেলা অনুষ্ঠিত হয়।