• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগী উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করলেন এমপি রিমন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২০, ১৫:৫৫ অপরাহ্ণ
বেতাগী উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করলেন এমপি রিমন।

সৈয়দ নূর-ই আলম, বেতাগী (বরগুনা)প্রতিনিধি।

বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয় রবিবার (২৩) আগষ্ট নবনির্মিত উপজেলা পরিষদ ভবনের সম্মেলন কক্ষে বিদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব আহসান’এর সভাপতিত্বে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাকছুদুর রহমান ফোরকান, ও পৌরসভার মেয়র আলহাজ্ব এবি এম গোলাম কবির।

নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সুহৃদ সালেহীন, বেতাগী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহমুদা খানম, বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ কাজী সাখাওয়াত হোসেন (তপু), উপজেলা প্রকৌশলী শিপল কর্মকার,যুবলীগ সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিটন, ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিঠুন, প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাদিসুর রহমান পান্না।