বরগুনা প্রতিনিধিঃ বরগুনা ৩ নং ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদে গত (২৩ অগষ্ট) বিকাল ৪ টায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক অংশ গ্রহন বৃদ্ধির লক্ষে ইউনিয়ন পরিষদের সাথে এক অ্যাডভোকেসী সভার আয়োজন করা হয়।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন সচিব ভবরঞ্জন হাওলাদার,স্লোব বাংলাদেশের প্রকল্প ব্যাবস্হাপক কিশোর কুমার দাস,মনিটরিং কর্মকর্তা আকবর হোসেন ও প্রকল্প কর্মকর্তা দীপা রায়। এছারা এ সময় মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য বৃন্দ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।সভাটি স্বাস্হ্যবিধি ও সামাজিক দূরত্ব রেখে করা হয়।