ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল গ্রামে জমি বিরোধের জের ধরে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
সোমবার দুপুর বারোটায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো,দিনচে আলী হাওলাদারের ছেলে মজিবর হলাদার ও তার ছোট ভাই আহামদ ভাইয়ের বউ মুকুল বেগম এবং বোন পারুল বেগম, ভাইয়ের বউ মর্জিনা বেগম এবং বোন জানু বেগম।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদের মধ্যে মজিবুর ও আহমদের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
আহত মুকুল বেগমের স্বামী বিল্লাল হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে মুজিবরের পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রতিবেশী মঈনুদ্দিনের ছেলে রিজ্জিক মুন্সির সাথে বিরোধ চলে আসছে।
বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘ ১৪ বছর পর আদালত গত ৮ মাস পূর্বে মুজিবুরের পক্ষে রায় দেয়।
কিন্তু রিজিক মুন্সি ও তার সহযোগীরা ওই জমিতে ভোগ দখলে আসতে দিচ্ছে না। তারা ওই জমিতে জোরপূর্বক দখল করে চাষাবাদ করে।
এনিয়ে মুজিবুর সহ তার সহযোগীরা বাধা দিলে ঘটনার দিন সোমবার দুপুরে রিজিক মুন্সি ও তাদের সহযোগী আহমদ মুন্সি নয়ন, শাহিন, শামীম, সাইদুল, হারুন, ইতি, হ্যাপি সহ অজ্ঞাত নামা ৩০-৪০ জনের একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে মজিবরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন।
তাকে বাঁচাতে তার ছোট ভাই আহামদ, ভাইয়ের বউ মুকুল বেগম এবং বোন পারুল বেগম, ভাইয়ের বউ মর্জিনা বেগম এবং বোন জানু বেগম তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করেন রিজিক মুন্সীসহ সহ অন্যান্য সন্ত্রাসীরা
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেবাচিম এ ভর্তি করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।