• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দায়িত্ব নিলেন মোঃ সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২০, ১৪:৫৩ অপরাহ্ণ
নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দায়িত্ব নিলেন মোঃ সাখাওয়াত হোসেন

নলছিটি প্রতিনিধি- ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে আনুষ্ঠানিকভাবে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) ইউএনও হিসেবে এ দায়িত্ব গ্রহণ করেছেন।
উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা রুম্পা সিকদার মাতৃত্বকালীন ছুটিতে গেলে মোঃ সাখাওয়াত হোসেন (ভারপ্রাপ্ত) ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য নলছিটি উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব থেকে সদ্য মাতৃত্বকালীন ছুটিতে যাওয়া ইউএনও রুম্পা সিকদার একজন ভাল সৎ,যোগ্য,ও দক্ষ নির্বাহী অফিসার হিসেবে সকল শ্রেণী পেশার মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন।
নতুন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছে নলছিটির বিভিন্ন পেশামহল। পাশাপাশি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন ।