• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ধ্রুবতারার মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২০, ১৯:২২ অপরাহ্ণ
বেতাগীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ধ্রুবতারার  মাস্ক বিতরণ

সৈয়দ নূর-ই আলম

বরগুনার বেতাগীতে ধ্রুবতারার উদ্যোগে বিভিন্ন শ্রেনীর পেশার মানুষের মাঝে দুইশত পিচ করোনা প্রতিরোধক সার্জিকাল মাস্ক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগষ্ট) বেলা ১১টার দিকে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অলি আহম্মেদের নেতৃত্বে বেতাগী পৌর শহরের বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবি মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, ধ্রুবতারার বরগুনা জেলা শাখার সহ-সভাপতি সুকদেব হাওলাদার, বেতাগী শাখার সভাপতি মিঠুন দে প্রমুখ।