• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতির পিতার জন্মশতবার্ষিকীতে রাঙ্গাবালি  উপজেলা ভূমি অফিসের বৃক্ষরোপন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২০, ১৬:৪০ অপরাহ্ণ
জাতির পিতার জন্মশতবার্ষিকীতে রাঙ্গাবালি  উপজেলা ভূমি অফিসের বৃক্ষরোপন কর্মসূচি পালন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে পটুয়াখালী জেলার  রাঙ্গাবালি উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২৭ আগস্ট ২০২০ তারিখ বৃহষ্পতিবার এ কর্মসূচি পালন করা হয়। “মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল। এসময় তার সাথে
রাঙ্গাবালি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) মোঃ মাশফাকুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাঙ্গাবালি উপজেলা ভূমি অফিস, রাঙ্গাবালি ইউনিয়ন ভূমি অফিস এবং চালিতাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস চত্বরে জলপাই, নারিকেল, পেয়ারা,  আমড়া, অর্জুনসহ বিভিন্ন ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয়।  এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।