• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির রোমে জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলা দিবসে নিহতদের ন্সরনে দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২০, ০৮:১৪ পূর্বাহ্ণ
ইতালির রোমে জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলা দিবসে নিহতদের ন্সরনে দোয়া অনুষ্ঠান

ইতালি প্রতিনিধিঃ
ইতালী রোমে বঙ্গবন্ধুর আদর্শের উজ্জীবিত যুব নেতাদের আয়োজনে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মসজিদ এ মক্কিতে মাগরিববাদ এই দোয়া অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়।দোয়া পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় যুবনেতা মহিউদ্দিন মহির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী। এ সময় বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল,সহ সভাপতি হাবীব চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদী,আবু তাহের,সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মন্টু,জামান মোক্তার,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাবু ঢালী,উপ প্রচার সম্পাদক এলিন আহমেদ ঢালী,রোম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল বন্দুকছী। যুব নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি যুবলীগের দপ্তর সম্পাদক সোহেল বক্সী,সদস্য শাহাদাৎ হোসেন রনি,সম্পাদক মন্ডলীর সদস্য রেজাউল করিম রিপন,উপ প্রচার সম্পাদক স্বপন দাস,যুবনেতা ইমরান মাদবর,সৈয়দ সুমন,মোঃ সাদ্দাম,রুহুল আমিন তালুকদার,জসিম সর্দার,অনিক হাওলাদার,এম এ রোকন,জালাল হালদার,সুমন সিকদার,সুমন খান,সোহাগ মুন্সী,সাইদ রহমনা,আবু রহমান,নুর আলম সহ আরো অনেকে।এ সময় ১৫ আগস্ট বঙ্গবন্ধুও তার পরিবারের যারা নিহত হয়েছেন এবং ২১ আগস্টের নিহতদের ন্সরনে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।