বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় করোনা প্রতিরোধে মাঠ পর্যায়ে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তার দ্রæত সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুমা পৌর শহরের বিভিন্ন সমজিদে দোয়া ও মঙ্গলবার রাতে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দ্রির কমিটি সহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, করোনা প্রতিরোধে ১৫ মার্চ থেকে সরকারী ভাবে সারা দেশে লগডাউন ঘোষনা দেয়ার পর পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল তার স্ত্রী সন্তানদের বরিশালের নিজ বাসায় রেখে বানারীপাড়া পৌর সভার একটি কক্ষে দীর্ঘ দীন ধরে অবস্থান করে নাগরীক সেবা দিয়ে আসছিলেন। করোনাকালিন এই সময় তিনি অসহায় পরিবারের বাড়ি গিয়ে প্রকাশ্যে ও গোপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ও শিশু খাদ্য সহ ব্যক্তিগত ভাবে খাবার পৌছে দিয়ে আসছিলেন। করোনাকালিন এই সময় তিনি কর্মহীন হয়ে পড়া বানারীপাড়া পৌর এলাকার কয়েক’শ রিক্সা-ভ্যান শ্রমিক, বৌ-গাড়ী, ইজিবাইক ও মাহিদ্রা-আলফা শ্রমিক সহ বন্দর বাজারের কাপড় ও বস্ত্র শ্রমিক, টেইলার কর্মী, সেলুন শ্রমিক, হোটেল-রেস্তরা ও মুধি-মনোহারী দোকান শ্রমিক, ফুটপাতের ক্ষদ্র ব্যবসায়ী, ঋষি সম্প্রদায়, ডেকোরেটর শ্রমিক, হলুদ মরিচ ও রাইস মিল শ্রমিক, ল্যাপ-তোষক কারখানার শ্রমিক, পাদুকা সেলাই শ্রমিক, স্টুডিও ও ছবি বাধাই শ্রমিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ও ব্যক্তিগত ভাবে খাবার বিতরণ করে আসছিলেন।
করোনাকালিন এই সময় তিনি দীর্ঘ দিন ধরে বানারীপাড়া পৌর সভায় অবস্থান করে এলাকাবাসীর সেবা দেয়ার পাশাপাশি দলীয় ও প্রশাসনিক বিভিন্ন জরুরী সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে যোগদান করে আসছিলেন। ২৪ আগস্ট তিনি করোনার উপসর্গ নিয়ে নমূনা পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে যান। এসময় সেখানে তিনি করোনা ইউনিটের দায়ীত্বে থাকা ডাক্তার সহ সংশ্লীষ্টদের কাছে করোনা পরীক্ষার টেস্ট রিপোর্টের জন্য নমূনা দিয়ে আসেন এবং ওই দিন থেকে তিনি বরিশালের নিজ বাসায় আইসোলেশনে থাকেন। ২৫ আগস্ট রাতে শেবাচিম হাসপাতাল থেকে তার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। এক্ষেত্রে তাকে নিয়ম অনুযায়ী ১৪ দিন ধরে আইসোলেশনে থাকতে হবে। এর পর তিনি দ্বিতীয় টেস্টের জন্য নতুন করে নমূনা দিবেন বলে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে দায়ীত্বরত ডাক্তার জানান।
শুক্রবার বিকেলে পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল জানান, বর্তমানে তিনি শারিরীক ভাবে কিছুটা সুস্থবোধ করলেও পুরোপুরী সুস্থ হয়ে ওঠার জন্য তিনি সকলের কাছে দোয়া ও আর্শিবাদ চেছেন। তিনি সুস্থ হয়ে ওঠার পর পুনরায় নিজেকে জনসেবায় আত্মনিয়োগ করবেন বলে জানান।
এদিকে করোনা প্রতিরোধে ফ্রন্ট লাইনার হিসেবে মাঠ পর্যায়ে কাজ করা পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের মত যে কোন সময় যে কোন ব্যাক্তি করোনায় আক্রান্ত হতে পারেণ বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির হাসান। তিনি বলেন, করোনা প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করা পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল নিজে থেকে যথেষ্ট সচেতন ছিলেণ। এর পরেও তিনি করোনার টেস্ট রিপোর্টে পজিটিভ হয়েছেন। তার মত মাঠ পর্যায়ে কাজ করা যে কোন ব্যক্তি যে কোন সময় করোনায় আক্রান্ত হতে পারেণ। এক্ষেত্রে তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ে চলাচল করার পাশাপাশি সচেতন থাকার আহবান জানিয়েছেন।
অপরদিকে ছাত্রলীগ রাজনীতির শুরু থেকে রাজ পথে আন্দোলন সংগ্রাম করে আসার পাশাপাশি দীর্ঘ বছর ধরে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি পদে সফল ভাবে দায়ীত্ব পালন করে আসা পৌর মেয়র এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল’র করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় তার রোগমূক্তি কামনা করে শুক্রবার বাদ জুমা পৌর শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মঙ্গলবার রাতে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দ্রির কমিটি সহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পৌর সভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। ওই দিন বিকেলে পৌর সভার প্যানেল মেয়র আকবর হোসেন সরদার ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দেবাসিস দাস এ বিষয়টি নিশ্চিত করেছেন। ##