• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মার্টিন সি গোমেজ এর মৃত্যুতে (সি আর এস এস‘র) শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২০, ১৩:৫৬ অপরাহ্ণ
মার্টিন সি গোমেজ এর মৃত্যুতে (সি আর এস এস‘র) শোক

স্টাফ রিপোর্টার ॥ বাকেরগঞ্জ পাদ্রীশিবপুর নিবাসী বিশিষ্ট সমাজ সেবক খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম নেতৃত্ব সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সি আর এস এস)‘র উপদেষ্টা মন্ডলীর সভাপতি মার্টিন সি গোমেজ বিগত ২৭ আগষ্ট বাকেরগঞ্জ পাদ্রীশিবপুর তার নিজ বাস ভবনে মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স ৭২ বছর । তিনি স্ত্রী ও ২ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন (সি আর এস এস‘র) কার্যনির্বাহী পরিষদের সভাপতি লিউ এস হাওলাদার ও নির্বাহী পরিচালক এডওর্য়াড রবিন বল্লভসহ সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সংস্থার নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবিন বল্লভ বলেন, মার্টিন গোমেজ ছিলেন একজন নির্ভীক নিবেদিত সমাজ সেবক। তার মৃত্যুতে আমরা একজন প্রকৃত সমাজসেবক ও খ্রিষ্টান সম্প্রদায়ের একজন দক্ষ নেতৃত্বকে হারালাম। আমরা তার আত্মার শান্তি ও শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি।