বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে একটি ড্রেজার ও পাইপ বিনস্ট করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেলে বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশে ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রের্ট রাজিব আহম্মেদ এর তত্তাবধায়নে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রের্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মফিজুর রহমান চাখার ইউনিয়নের মিরেরহাট বাজার সংলগ্ন সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারণে একটি ড্রেজার ও পাইপ আটক করেণ। এর পূর্বে তাদের উপস্থিতি টের পেয়ে ওই ড্রেজারের কর্মচারীরা সেটি সন্ধ্যা নদীতে ফেলে রেখে অন্যত্র সটকে পড়েন।
এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রের্ট অনেক খোঁজাখুজি করে ওই ড্রেজারের কোন লোকজন না পেয়ে পরে সেটি বিনস্ট করার ঘোষনা দেন। সে অনুযায়ী ওই দিন সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত সেটি বিনস্ট করেণ।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, অভিযোগ এসেছে, উপজেলার মিরেরহাট এলাকার সন্ধ্যা নদী থেকে এক শ্রেণীর লোক অবৈধ ভাবে বালু উত্তোলন করছেন। এ কারণে জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নির্দেশে ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রের্ট রাজিব আহম্মেদ এর তত্তাবধায়নে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রের্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান মিরেরহাট বাজার সংলগ্ন সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে একটি ড্রেজার আটক করে বিনস্ট করেণ।