• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত যাত্রী পরিবহন করায় লঞ্চ মালিককে অর্থ দন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২০, ১৮:১৭ অপরাহ্ণ
অতিরিক্ত যাত্রী পরিবহন করায় লঞ্চ মালিককে অর্থ দন্ড

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় করোনাকালিন এই সময় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার সময় যুবরাজ- ৭ ল কে নগদ ২০ হাজার টাকা অর্থ দন্ড (জড়িমানা) করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বানারীপাাড়া উপজেলার মিরেরহাট ল ঘাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে নৌপথে ঢাকায় যাওয়ার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মফিজুর রহমান এ জড়িমানা আদায় করেণ।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, যাত্রীবাহী ল যুবরাজ- ৭ করোনা পরিস্থিতিতে সরকার নির্ধারিত নিয়ম পালন না করে মাস্কবিহীন ও অতিরিক্ত যাত্রী পরিবহন করেছেন। একারণে করোনা সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এ নগদ ২০ হাজার টাকা অর্থ দন্ড (জড়িমান) আদায় করা হয়েছে। #