• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু’র পিতার ৫৩তম মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২০, ১৮:০৯ অপরাহ্ণ
নলছিটিতে সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু’র পিতার ৫৩তম মৃত্যু বার্ষিকী পালিত

নলছিটি প্রতিনিধি- জেলা আ’লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ করিব খান’র আয়োজনে সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী,১৪ দলের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি’র পিতা মরহুম মোয়াজ্জেম হোসেন’র ৫৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট রবিবার আসরের নামাজের পর উপজেলা কেন্দ্রীয় মসজিদে মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত আবদুল হালিম তালুকদার, উপজেলা কৃষকলীগ সভাপতি ফিরোজ আলম,উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক হান্নান হাওলাদার, যুবলীগ নেতা মামুন তালুকদার, মোহম্মদ রিপন আহমেদ,লুৎফর রহমান শাহীন,গাজী শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সরদার,সাধারন সম্পাদক দিদারুল আলম রায়হানসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা