সরকারের আদেশ অনুসারে সকল কাজে মাস্ক করা বাধ্যতামূলক করা হলেও অনেক ক্ষেত্রেই তা মানছেন না সাধারন জনগন। তাই তাদের কে সচেতন করতে বাকেরগঞ্জ উপজেলার উদ্যোগী যুব সংগঠন ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি হাতে নিয়েছে একটি অসাধারন উদ্যোগ। তারা বিভিন্ন অফিস আদালতে দোকান এবং হাট বাজারে পরিচালনা করছে No Mask, No Service ক্যাম্পেইন। এর অংশ হিসেবে তারা প্রতিটি সরকারি দপ্তরের দেয়াল এবং দরজায় সচেতনতা মুলক স্টিকার লাগায় যাতে লেখা আছে মাস্ক নাই সেবাও নাই। এতে করে সকলে সচেতন হবেন এবং যে কোন দপ্তর থেকে সেবা নিতে হলেও মাস্ক পরে দপ্তরে প্রবেশ করতে হবে এমন টাই বলা হয়েছে। এ সময় ক্যাম্পেইন পরিচানলা কারীরা সরকারি বেসরকারি সকল সেবা প্রদান কারি কর্মকর্তার এবং কর্মচারীদের কে তাদের স্ব স্ব দপ্তর কে যেনো No Mask, No Service অর্থাৎ মাস্ক নাই সেবাও নাই এর আওতায় নিয়ে আসেন তার আহবান জানান। এতে করে সকলে মাস্ক পরিধানে উৎসাহিত হবে বলে জানান সংগঠনের সভাপতি শাহরিয়ার রিজভী। উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় তার দপ্তরে স্টিকার লাগিয়ে এই ক্যাম্পেইনটির উদ্বোধন করেন। এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারিকুল ইসলাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন। তারা এই উদ্যোগটির প্রশংসা করেন এবং এই প্রচারনাটি সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রচারনা টীমের যুবদের কে কিছু নির্দেশনা দেন।