• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চাষীদের অবিলম্বে বিনা সুদে ঋণসহ ১৫দফা দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২০, ১৭:১৯ অপরাহ্ণ
চাষীদের অবিলম্বে বিনা সুদে ঋণসহ ১৫দফা দাবি

বন্যায় ক্ষতিগ্রস্ত ধান চাষী পান চাষের মাছ চাষীদের অবিলম্বে বিনা সুদে ঋণ, ক্ষেতমজুরের কর্মসৃজন প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ১৫ দিন করা সহ কৃষক ক্ষেতমজুরদের ১৫ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান।

জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন বাবুগঞ্জ উপজেলা কমিটির যৌথ উদ্যোগে আজ (৩১ আগস্ট ২০২০) সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ এবং উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে মতিউর রহমান কালুর সভাপতিত্বে এবং খলিলুর রহমানের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, কৃষক নেতা কমরেড মোজাম্মেল হক ফিরোজ, খেতমজুর নেতা কমরেড টি এম শাহজাহান, ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা সম্পাদক কমরেড শাহিন হোসেন প্রমুখ।

বক্তারা, নদীভাঙ্গনের স্থায়ী সমাধান সহ, বন্যা পরিস্থিতিতে, কৃষক ক্ষেতমজুরদের বাঁচার জন্য আশু পদক্ষেপ গ্রহণ করা। ভূমিহীনদের খাস জমি নিশ্চিত করা, সরল সুদে ক্ষেতমজুর বর্গাচাষী, প্রান্তিক চাষীদের কৃষি ঋণ, দেয়ার দাবি জানান।