• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ছাত্রদলের উদ্যােগে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২০, ১৪:১৬ অপরাহ্ণ
বাবুগঞ্জে ছাত্রদলের উদ্যােগে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বাবুগঞ্জে ছাত্রদলের উদ্যােগে জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ০১ সেপ্টেম্বর মঙ্গলবার আসর নামাজ বাদ বাবুগঞ্জের পাঁচরাস্তা জামে মসজিদে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাত্রদল নেতা আতিকুর রহমান (আল-আমীন)এর নেতৃত্বে দোয়া মোনাজাতে উপস্হিত ছিলেন যবদল নেতা আরিফুর রহমান ইরান,বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আসাদুজ্জামান ইমন,রাকিব হাসান রুবেল,কামরুল হাসান সজিব,মাহমুদুল হাসান রুমন,বেলাল সরদার,রাসেল সরদার,কামরুল শিকদার,সোহেল রানা,ইমরান হোসাইন,কাওসার হোসেন,রাহাত ইসলাম,শাহ্ ইমরুল ইমু,সাহেদ আহম্মেদ,আশ্রাফুজ্জামান পিয়াষ প্রমুখ।

এছাড়াও কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি এ্যাড.জয়নুল আবেদিনের সুস্থ্যতা কামনায় ও দোয়া মোনাজাত করা হয়।