প্রথম জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য গোপন করে দ্বিতীয় এনআইডি করার অভিযোগে করা মামলায় ডা. সাবরিনাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বরখাস্ত এই চিকিৎসককে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জেল হোসেন শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা মমিনুল ইসলাম উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সাথে ডা. সাবরিনার জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করা আবশ্যক।
৩০শে আগস্ট বাড্ডা থানায় ডা. সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে তেজগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তার করা হয় ডা. সাবরিনাকে।
বর্তমানে তিনি কারাগারে।