• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএনওকে হত্যাচেষ্টা : নবীরুল-সান্টু ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২০, ১৩:৫৯ অপরাহ্ণ
ইউএনওকে হত্যাচেষ্টা : নবীরুল-সান্টু ৭ দিনের রিমান্ডে

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হত্যাচেষ্টা মামলায় নবীরুল ইসলাম ও সান্টু চন্দ্র দাসের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার রিমান্ড শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু। এর আগে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে।

বিষয়টি নিশ্চিত করেন পুলিশের কোর্ট পরিদর্শক ইসরাইল হোসেন।

এদিকে ঢাকায় চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড।

ওয়াহিদা খানমের মাথায় অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টার পর্যবেক্ষণের মধ্যে ৩৭ ঘণ্টা পার হয়েছে।

তার বাবা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়।

 

গুরুতর আহত ওয়াহিদাকে বৃহস্পতিবার ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়।