• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা প্রশাসকের সাথে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২০, ১১:২৫ পূর্বাহ্ণ
জেলা প্রশাসকের সাথে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির সৌজন্য সাক্ষাত

আজ ৬ সেপ্টেম্বর ২০২০ ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির সদস্য ও কর্মী বৃন্দরা বরিশাল জেলার জেলা প্রশাসক জনাব এস এম অজিয়র রহমান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় তারা তাদের বর্তমানে চলমান করোনা নিয়ে সচেতনতা মুলক No Mask, No Service প্রোগ্রাম সম্পর্কে অবহিত করেন এবং তাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য মহোদয়ের নিকট উপস্থাপন করেন। সাক্ষাত শেষে সংগঠনের পক্ষথেকে জেলা প্রশাসক মহোদয়ের হাতে প্রচারনা স্টিকার তুলে দেন অত্র সংগঠনের সভাপতি মোঃ হাসান শাহরিয়ার রিজভী।