• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাতভর স্ত্রীকে ধারালো ব্লেড দিয়ে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২০, ১২:২১ অপরাহ্ণ
রাতভর স্ত্রীকে ধারালো ব্লেড দিয়ে নির্যাতন

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে পাষন্ড স্বামী রাতভর স্ত্রীকে ব্লেড দিয়ে সারা শরীরে কেটে রক্তাক্ত গুরুতর জখম করেছেন। এব্যাপারে আহত স্ত্রী দুইদিন হাসপাতালে ভর্তি থেকে বাড়ি ফিরলেও আসামীরা এখনও অধরা।

থানায় এজাহার জমা পড়লেও মামলায় রূপান্তরিত হয়নি। জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নগর সাওতা গ্রামের আমজাদ আলী ফকিরের পুত্র নাসির তার নিজ বাড়িতে গত সোমবার রাতে সারারাত ধরে তার স্ত্রী পপিকে যৌতুকের দাবীতে বেøড দিয়ে শরীর কেটে ক্ষতবিক্ষত করেন। এতে গুরুতর আহত হন পপি।

খবর পেয়ে বাঁশগ্রাম থেকে পপির পরিবারের লোকজনএসে মঙ্গলবার ভোরে পপিকে উদ্ধার করে কুমারখালী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন থাকার পর তাকে হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার ছাড়পত্র দেয়া হয়। পপি বর্তমানে পিতৃলয়ে অবস্থান করছেন।

এব্যাপারে পপির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। আসামীরা বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এব্যাপারে কুমারখালী থানায় অফিসার ইনচার্জ মজিবর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছুটিতে ছিলাম। এজাহারের বিষয়টি জানিনা। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।