ইতালি প্রতিনিধিঃ
ইতালির ভেনিসে বৃহত্তর নোয়াখালী সোশ্যাল ফেডারেশন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় একটি হল রুমে নিজাম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে জাবেদ আহমেদ এর পরিচালনা ও সারোয়ার হোসেন রিপন এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথিতি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ মো: রিয়াজ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং করোনা মহামারীতে যারা মারা গিয়েছে তাদের জন্য দাঁড়িয়ে ১ মিনিটি নীরবতা পালন করা হয়। নবগঠিত কমিটিতে নুরুল হক কামাল কে সভাপতি,নাসির উদ্দিন দিপুকে সিনিয়র সহ-সভাপতি, দিদার উদ্দিন স্বপন,জহিরুল ইসলাম কে সহ-সভাপতি, আব্দুল মোতালেব কে সাধারণ সম্পাদক,শিহাব উদ্দিন সোহাগ কে যুগ্মসাধারণ সম্পাদক , আব্দুল হান্নান কে সাংগঠনিক সম্পাদক, মুনতাসির চৌধুরী ঝলক কে সহ-সাংগঠনিক সম্পাদক, ফজলে রাব্বিকে কোষাধক্ষ্য, মাহমুদুল হাসানকে প্রচার সম্পাদক,মুন্না ইসলামকে সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দদের কে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত ভেনিসে বসবাসরত বৃহত্তর নোয়াখালী ভেনিস প্রবাসীরা।তখন তারা বলেন আমাদেরকে নির্বাচিত করার জন্য ভেনিসে বসবাসরত নোয়াখালীবাসীদের ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা সকলে এক সাথে ঐক্যবদ্ধ হয়ে এই সংগঠনকে সামনের দিয়ে এগিয়ে নিয়ে যাব।