• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এ.এস.আই জাহিদ’র জন্মদিন ১শ’ তাল-১৬ নারিকেল গাছ রোপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২০, ০৮:৪৬ পূর্বাহ্ণ
এ.এস.আই জাহিদ’র জন্মদিন ১শ’ তাল-১৬ নারিকেল গাছ রোপন

বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় জন প্রতিনিধিদের ন্যায় সেবার মান উন্নয়নের অংশ হিসেবে সড়কে ১০০টি তাল ও মাদরাসা কম্পাউন্ডে ১৬টি নারিকেল গাছ রোপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এ.এস.আই জাহিদ হোসেন।
রোববার তিনি নিজের ৩৭তম জন্মদিনকে ষড়নীয় করে রাখতে পৌর শহরের মহিষাপোতা-খেজুরবাড়ি আবাসন সড়কে ১০০টি তাল গাছ ও নলশ্রী জালিস মাহমুদিয়া আলিম মাদরাসা কম্পাউন্ডে ১৬টি নারিকেল রোপন করেণ।
এবিষয়টি নিশ্চিৎ করে এ.এস.আই জাহিদ হোসেন জানান, ঝড়বৃষ্টির দিনে বজ্রপাত প্রতিরোধে সড়কের দুই পাশে তাল গাছ ও গড়মে ডাবের পানি খেয়ে তৃষœা মেটানোর জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজনে মাদরাসা কম্পাউন্ডে নারিকেল গাছ রোপন করা হয়েছে।
তিনি বলেন, তার এ গাছ লাগানোর উদ্যোগ দেখে দেশের বিভিন্ন অঞ্চলের অনেকেই সড়কের দুই পাশে ও শিক্ষা প্রতিষ্ঠানে তাল এবং নারিকেল গাছ সহ বিভিন্ন প্রকার ফল গাছ রোপন করতে আগ্রহী হবেন।
এক্ষেত্রে তার মত কোন ব্যাক্তি নিজ উদ্যোগে সড়কের দুই পাশে ও শিক্ষা প্রতিষ্ঠানে ফল গাছ রোপন করলে তিনি নিজেকে সার্থক বলে মনে করবেন। তার এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, বানারীপাড়ার সচেতন মহল।
এব্যাপারে পৌর সভার প্যানেল মেয়র আকবর হোসেন সরদার বলেন, কর্মক্ষেত্রে উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক কার্যক্রমে সফল হওয়া থানা পুলিশের এ.এস.আই জাহিদ হোসেনের মত সকল পুলিশকে ভাল কাজের জন্য এ দেশের সাধারণ মানুষ সব সময় ধন্যবাদ জানাবেন।