বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় বঙ্গবন্ধু ডিপ্লোমা লাইফস্টক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পেরসিডিয়াম সদস্য ও উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ওয়াহেদুজ্জামান দুলাল করোনা মুক্ত হয়েছেন। দীর্ঘ দিন ধরে তিনি করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসিলোশনে থাকার পর শনিবার রাতে তার করোনা পরীক্ষার দ্বিতীয় টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে।
রোববার বিকেলে এবিষয়টি নিশ্চিৎ করে সাংকৃতিক ব্যক্তিত্ব ওয়াহেদুজ্জামান দুলাল জানিয়েছেন, ১১ আগস্ট থেকে তিনি করোনায় আক্রান্ত হয়ে পৌর শহরের ৫নং ওয়ার্ডের নিজ বাস ভবনে আইসিলোশনে ছিলেন। এসময় তাকে শ^াস কষ্ট জনিত কারণে বরিশাল শেবাচিম হাসপাতালে গিয়ে অক্সিজেন নিতে হয়েছিল। বর্তমানে তিনি সুস্থ হয়ে নিজ বাস ভবনে আইসিলোশনে রয়েছেন। এর পূর্বে তার শারিরীক সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুমা পৌর শহরের সরকারী ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, কলেজমোর জামে মসজিদ ও রাজ্জাকপুর খালাসী বাড়ি জামে মসজিদে মিলাদ-দোয়া অনুষ্ঠিত হয়। এজন্য তিনি এলাকাবাসি ও শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।