• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে পলিথিন গোডাউনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুলের অভিযান, একজনের জেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২০, ১৮:২৫ অপরাহ্ণ
বাকেরগঞ্জে পলিথিন গোডাউনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুলের অভিযান, একজনের জেল

দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জ পৌরসভার রুনসী গ্রামে অবৈধ পলিথিন গোডাউনে অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

বাকেরগঞ্জ পৌরসভার রুনসী গ্রামের জাহিদ হাওলাদারের বাগান বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ জনকে দুই মাসের কারাদণ্ড এবং প্রায় ৫-৬ লক্ষ টাকার পলিথিন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মোঃ তরিকুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম জানান, অবৈধ পলিথিন ক্রয় বিক্রয় করার কারণে আটক উজ্জলকে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়। জব্দকৃত পলিথিন সাথে সাথে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।