• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে এসএন সেন্টারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২০, ১৬:২২ অপরাহ্ণ
বরিশালে এসএন সেন্টারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

মেটলাইফের প্রিমিয়াম জমা দেয়া এখন অনেক সহজ। যে কোন সমস্যায় পাশে থাকবে এসএন সেন্টার। শুক্রবার আসর বাদ দোয়া মোনাজাতের মাধ্যমে এই সেন্টারের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অপসোনিন লিমিটেডের সাবেক ম্যানেজার আবিদ হোসেন বাবু, দৈনিক আজকের পরির্বতনের সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহামুদ, কাজী ব্রাদাসের পরিচালক কাজী শাহাদাৎ হোসেন, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক ভান্ডারিয়া শাখার ম্যানেজার তানভীর আাহমেদ জয়, এসএন সেন্টারের সত্তাধিকারী সাজ্জাদ নয়ন সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

এসএন সেন্টার থেকে মেটলাইফের প্রিমিয়াম মোবাইল সার্ভিসের মাধ্যমে সেবা গ্রহন করা যাবে। অনলাইনের মাধ্যমেও এই সেন্টার থেকে সেবা নেয়া যাবে।

এছাড়া মেটলাইফের পলিসি চালু থেকে মেয়াদপূর্তী পর্যন্ত সকল সেবা, লাইফ কার্ডের সেবা প্রদান, লোন কার্যক্রম, ক্লেইম সংক্রান্ত সেবা, ১০% আয়কর মওকুফ সেবা ও পলিসি আত্মসমার্পণ সেবা দেয়া হবে।

বরিশাল নগরীর বগুড়া রোডের বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. ওয়ায়েদুল্লাহ সাজুর বাস ভবনে এই সেন্টার স্থাপণ করা হয়েছে।