• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা ক্যাম্প স্মৃতি রক্ষা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২০, ১৯:২২ অপরাহ্ণ
বাকেরগঞ্জে শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা ক্যাম্প স্মৃতি রক্ষা কমিটি গঠন

ডেক্স রিপোর্ট
বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা ক্যাম্প স্মৃতি রক্ষা কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার মুন্সীকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান অবসরপ্রাপ্ত পুলিশ সুপার, মোঃ আলামগীর হসেন ভূঁইয়া, এমএ কাইয়ুমকে যুগ্ন-আহবায়ক, মেহেদী হাসান শামীমকে সদস্য সচিব, মোঃ আবুল বাশার তুহিন, মোঃ আলী আকবর হাওলাদার, মোঃ হিরু মিয়া, মোঃ গোলাম সরোয়ার মিলন ও মোঃ মাহবুবুর রহমানকে সদস্য করে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নাম ও মহান মুক্তিযুদ্ধের ক্যাম্পের স্মৃতি রক্ষার্থে চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে এলাকার মুক্তিযোদ্ধা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে আজ ৪টায় এ কমিটি ঘোষণা করা হয়।