• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে সমাজসেবক দোলন হাওলাদারের সুস্থতা কামনায় দোয়া-মিলাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২০, ১৭:০৫ অপরাহ্ণ
বাকেরগঞ্জে সমাজসেবক দোলন হাওলাদারের সুস্থতা কামনায় দোয়া-মিলাদ

দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড মার্কেটের মালিক দোলন হাওলাদারের সুস্থতা কামনা করে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কার্যালয়ে বাদ মাগরিব এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া সভাপতিত্বে দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন পৌর শ্রমিকলীগ সহ-সভাপতি ফোরকান বিশ্বাস, শ্রমিক নেতা নান্নু খান, আলফা-মাহিন্দ্রা শ্রমিকরা ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, মিজানুর রহমান চৌকিদার প্রমূখ। দোয়া-মিলাদে সমাজসেবক দোলন হাওলাদারের আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।