• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাতলায় চেয়্যারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২০, ১২:৩০ অপরাহ্ণ
সাতলায় চেয়্যারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে চেয়্যারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের কার্য্যালয়ে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়পত্র দাখিলে শেষ সময় ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ০৩ অক্টোবর এবং ভোট গ্রহন ২০ অক্টোবর নির্ধারন করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন অফিসার মো: আলীমুদ্দি জানান, সাতলা ইউনিয়নের পরিষদের চেয়্যারম্যান মৃত্যু বরন করায় ওই পদ শূণ্য ঘোষণা করা হয়েছিল। তাই চেয়্যারম্যান পদে উপ-নির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করেন। তফসিল ঘোষনার পরে মঙ্গলবার সকালে সবার অবজ্ঞতির জন্য উপ-নির্বাচনের গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যথানিয়মেই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ১০ মে ১৭ রমজান সাতলার ইউপি চেয়্যারম্যান আ: খালেক আজাদ হৃদ রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নি;শ^াস ত্যাগ করেন।