• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে সাবেক ইউপি সদস্যকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২০, ১৬:১০ অপরাহ্ণ
নলছিটিতে সাবেক ইউপি সদস্যকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির  অভিযোগ

নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে এক সাবেক ইউপি সদস্যকে মিথ্যা, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে ৯নং ওয়ার্ডের চরকয়া গ্রামে।

স্থানীয়রা জানান, দপদপিয়া ইউনিয়নের চরকয়া গ্রামের মৃত আদম আলী মল্লিকের ছেলে শহীদ মল্লিক কয়েক দফা একই গ্রামের সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদারকে তাঁর দোকানে এসে হুমকি ধামকি দিয়ে শাসিয়ে যায়। এবং ইউনিয়ন পরিষদের চাল বা কোন বিষয়ে নাক না গলাতে বলে যায়। এরপরও তিনি সাবেক ইউপি সদস্য হিসেবে নিজ দায়িত্বে জনসাধারণের সুবিধার্থে কথা বলেন।

ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন হাওলাদার সাংবাদিকদের বলেন, আমি এই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলাম। আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আবার প্রার্থী হতে পারি ভেবে আমার প্রতিপক্ষরা বিভিন্ন রকম ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। শহীদ মল্লিক আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। তাই তিনি নিজের কিছু কলাগাছ কেটে আমার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানার তদন্ত কর্মকর্তা আজ ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

এবিষয়ে অভিযুক্ত শহীদ মল্লিক অভিযোগ অস্বীকার করে বলেন, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদার আমাকে রামদা দিয়ে ধাওয়া করলে আমি নলছিটি থানা অভিযোগ করি।এতে তিনি আমার উপর ক্ষুব্ধ হয়ে আমার ঘেরের গাছ কেটে ফেলে এবং মাছ ছেড়ে দেয়।