• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মহা-সড়কের পাশে অজ্ঞাত শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২০, ১২:১০ অপরাহ্ণ
বাকেরগঞ্জে মহা-সড়কের পাশে অজ্ঞাত শিশুর লাশ

নিজেস্ব প্রতিবেদক

বরিশালের বাকেরগঞ্জে বরিশাল-পটুয়াখালি মহ-সড়কের ভাঙাপোল সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত এক শিশুর মরাদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার সকালে ওই শিশুর মরাদেহ উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, বুধবার সকালে স্থানীয়রা ১০/১১ বছরের একটি শিশুর মরাদেহ দেখতে পেয়ে বাকেরগঞ্জ থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে শিশুটির মরাদেহ

উদ্ধার করে ময়ন তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। মৃত্যুর কারণ ও শিশুটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।