• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আর্য্যলক্ষি সমবায় সমিতির নির্বাচন : সভাপতি মানব : সম্পাদক পঙ্কজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২০, ১৫:৩৩ অপরাহ্ণ
আর্য্যলক্ষি সমবায় সমিতির নির্বাচন : সভাপতি মানব : সম্পাদক পঙ্কজ

নিজস্ব প্রতিবেদক \ আর্য্যলক্ষি সমবায় সমিতির ত্রী-বার্ষিক নির্বাচনে বরিশালের বিশিষ্ট আইনজীবী সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল সভাপতি ও পঙ্কজ কুমার গুপ্ত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন নারী নেত্রী পুস্প রানী চক্রবর্তী। পাশাপাশি সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শিউলী দে। ৯ পদে নির্বাচনে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন এ্যাড. ফনি ভূষণ দাস, এ্যাড. সুভাষ দাস, অমর কুশি লাল, মো: কবির হোসেন ও সঞ্জিব কবি শেখর। নগরীর প্রান কেন্দ্র সদর রোডে আর্য্যলক্ষি ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার এ্যাড. স্বপন কুমার দত্ত, এ্যাড. পঙ্কজ কুমার কর্মকার ও এ্যাড. নাসির উদ্দিন। নির্বাচনে ৩শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।