• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের কলসকাঠীতে উপ-নির্বাচনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২০, ০৬:২৮ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের কলসকাঠীতে উপ-নির্বাচনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রিপোর্টঃ দানিসুর রহমান লিমন
বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ সাইদুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এ বাছেদ হাওলাদার বাচ্চু ও বিএনপি মনোনীত প্রার্থী শওকত হোসেন হাওলাদার এই তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

নির্বাচনী অফিস সুত্রে জানা যায়, আগামী ৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার। আগামী ২০ অক্টোবর কলসকাঠী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে মোট ১৯ হাজার ৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করবেন।

উল্লেখ্য কলসকাঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক তালুকদারের মৃত্যুতে আসনটি শূন্য হলে নির্বাচন কমিশনার শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা দেয়।