• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যুবলীগের দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২০, ১৫:৫৮ অপরাহ্ণ
বেতাগীতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যুবলীগের দোয়া অনুষ্ঠান

বেতাগী প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে
বেতাগী উপজেলা যুবলীগের উদ্যোগে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বেতাগী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
যুবলীগ সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুর ইসলাম পিন্টু, পৌর আঃলীগ সাধারন সম্পাদক মোঃ হাদিসুর রহমান পান্না, আঃ লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মোহসিন ফয়সাল অপু,সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, সদর ইউনিয়ন আঃ লীগ সম্পাদক মোঃ নাসির উদ্দিন পনু, সঞ্চালনা করেন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল সিকদার।দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জিয়াউল হক।উপস্থিত ছিলেন যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।