• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২০, ২০:১২ অপরাহ্ণ
বাকেরগঞ্জে কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

রিপোর্টঃ দানিসুর রহমান লিমন
বাকেরগঞ্জের কলসকাঠীতে ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪ টায় সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক মান তালুকদারের বাসভবনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া।

বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, উপজেলা ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস, সৈয়দ মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, কলসকাঠী ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নেছার খান, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব আকন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আবু সালেহ মোঃ বসির প্রমূখ।