• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির ভেনিসে প্রধানমত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২০, ১৩:৫৫ অপরাহ্ণ
ইতালির ভেনিসে প্রধানমত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উদযাপন

ইতালি প্রতিনিধিঃ
জলকন্যাখ্যাত ইতালির পর্যটন নগরী ভেনিসে ভেনিস যুবলীগের আয়োজনে করোনাকালীন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
ভেনিসের স্থানীয় একটি হলরুমে হান্নান হোসেন বাবুর সভাপতিত্বে ও সোহাগ মাঝির পরিচালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামীলীগের সভাপতি শাহজাহান কবির ঈদ্রিস।এ সময় বক্তব্য রিখেন ভেনিস আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল নাসির, খোরসেদ মাঝী, কিশোর খন্দকার,আক্তার বেপারী, রোমাল মাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।