• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে এমপি রিমনের অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২০, ০২:২৬ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে এমপি রিমনের অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি দেশরত্ন শেখ হাসিনার ৭৪ তম জন্মদিনে গরীব অসহায় মানুষের মাঝে মোমবার বস্ত্র এবং বৃক্ষ বিতরণ করেছেন বরগুনা ২ আসনের মাননীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন।এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট জাবির হোসেন। পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল। রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রূপক। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ওয়ালিদ মক্কী। পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি এনামুল হোসেন বেল্লাল এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মধু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।