• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাড়িতে ডেকে এনে কিশোরীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২, ২০২০, ১৫:৩৬ অপরাহ্ণ

গাইবান্ধা জেলার সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়ে এক কিশোরীকে কৌশলে ডেকে এনে ধর্ষণে অভিযোগ পাওয়া গেছে।

 

এ অভিযোগে বৃহস্পতিবার রাতে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আটক সাইফুল ওই ইউনিয়নের কিশামত মালিবাড়ী ধর্মপুর গ্রামের এনছের আলীর ছেলে।

 

পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর সাইফুল ইসলাম কৌশলে পার্শ্ববর্তী এলাকার ওই কিশোরীকে তার বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে।

 

পরে থানায় এ বিষয়ে অভিযোগ করে ধর্ষণের শিকার কিশোরীর পরিবার।

 

ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়ি থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ দায়েরের পর মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।