• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অমৃত লাল দে কলেজের সামনে গৃহবধুর লাশ উদ্ধার : স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩, ২০২০, ১৪:২১ অপরাহ্ণ
অমৃত লাল দে কলেজের সামনে গৃহবধুর লাশ উদ্ধার : স্বামী আটক

নগরীতে স্ত্রী হত্যার অভিযোগে বাপ্পি কর্মকার নামে একজনকে আটক করেছে পুলিশ ।

শুক্রবার গভীর রাতে স্ত্রী তিশা কর্মকারের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

আত্মহত্যা বলে প্রচার করে দিনভর ঘটনাটি ধামাচাপা দিলেও শনিবার দুপুরের পর তা জানাজানি হয়।

এরপর কোতোয়ালী থানা পুলিশ বাপ্পি কর্মকারকে আটক করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

তিশা কর্মকার পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার বাঁশতলা গ্রামের সুকদেব কর্মকারের মেয়ে।

নগরীর হাসপাতাল রোডের বাসিন্দা বাপ্পী কর্মকারের স্ত্রী তিশা।

শুক্রবার রাত ১টার দিকে স্বামীর ঘরে তিশার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

পরিবারের সদস্যরা দাবি করেছেন, তিশা গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

কোতোয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল জানান, তিশার হাতে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বাপ্পী কর্মকারকে আটক করার কথাও জানান তিনি।