“বস্তুনিষ্ঠ সংবাদ, তারূণ্যের মূলপ্রবাদ ” শ্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(ববিসাস)।
শনিবার সকালে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ছিন্নমূল শিশুদের নিয়ে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্বোধন করা হয়।
এসময় ছিন্নমূল শিশুদের দুপুরের খাবার বিতরণ করা হয়েছে এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
এছাড়াও করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই নিজ নিজ বাড়িতে থাকায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে।
এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরো নানা আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম