• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পকলা নিয়ে বরিশালে সাংস্কৃতিককর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২০, ০৮:০২ পূর্বাহ্ণ
শিল্পকলা নিয়ে বরিশালে সাংস্কৃতিককর্মীদের মানববন্ধন

ব‌রিশাল ব্যু‌রো: বরিশালে মানববন্ধন করেছে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও শিল্পীরা।

বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমী ভবন ও অডিটেরিয়াম দ্রুত হস্থান্তরের দাবীতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার দুপু‌রে নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয় তারা।

এখানে বক্তারা বলেন, মন্ত্রীর উপস্থিতিতে ঘোষণা করা হয়েছিল এবছরের ২৬ ফেব্রুয়ারী অডিটেরিয়াম হস্তান্তর করা হবে এবং ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠান করবে শিল্পীরা। ঘোষণার ৭ মাস অতিবাহিত হলেও ভবন হস্তান্তর করেনি এমনকি নিন্মমানের কাজ করছে ঠিকাদার। শিল্পীরা দ্রুত ভবনের নির্মাণ কাজ শেষ করার দাবী করেন।

মানববন্ধ‌নে উপ‌স্থিত ছি‌লেন ব‌রিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় প‌রিষ‌দের সভাপ‌তি কাজল ঘোষ, সা‌বেক সভাপ‌তি এসএম ইকবাল প্রমূখ।