• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ধর্ষনের বিরুদ্ধে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২০, ১৫:১০ অপরাহ্ণ
নলছিটিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ধর্ষনের বিরুদ্ধে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ

নলছিটি প্রতিনিধি : কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ধর্ষণের বিরুদ্ধে নলছিটি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোক বর্তিকা প্রদর্শন করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা।
৭ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭ টায় নলছিটি বাসস্ট্যান্ডের বিজয় উল্লাস ৭১ চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়।এ সময় ছাত্রলীগ নেতারা বলেন,
সকল অপরাধীদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই রাজপথে ছিল থাকবে। অপরাধীর কোন দল নেই। আমাদের অবস্থান পরিষ্কার,আমরা সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তারা আরো বলেন,একদল অতিউৎসাহীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এরা ধর্ষণের বিচারের দাবীতে প্রতিবাদের নামে সরকার পতন চায়। এদের উদ্দেশ্যে পরিস্কার।এরা অন্য দলের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে বলে তারা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক সরদার,সাংগঠনিক সম্পাদক তুহিন মিত্র,
পৌর ছাত্রলীগ সভাপতি কাওসার হোসেন, পৌর সাধারন সম্পাদক অন্তু পালিত,উপজেলা ছাত্রলীগ নেতা শুভ দাস,মেহেদী প্রিন্স সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সম্পাদক সহ দুই শতাধিক নেতাকর্মী।