বাবুগঞ্জ প্রতিনিধি
সারাদেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে দেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একযোগে দেশব্যাপী ওই মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ গেইটের সামনে বাবুগঞ্জ-মুলাদী প্রধান সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করে বাবুগঞ্জ উপজেলা সুজন কমিটি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির বাবুগঞ্জ উপজেলা সম্পাদক ও বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ গোলাম হোসেন, পিস অ্যাম্বাসেডর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাবু, বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি শাহনাজ পারভীন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উপজেলা সমন্বয়কারী আল-আমীন শেখ, বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক শাহিন মাহমুদ, মুলাদী ডিগ্রি কলেজের প্রভাষক ও আলোকিত বাবুগঞ্জ পত্রিকার সম্পাদক সাইফুল রহিম প্রমুখ।
সুজন উপজেলা কমিটির প্রচার সম্পাদক মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজের প্রভাষক মহিদুল ইসলাম জামালের সঞ্চালনায় এসময় বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের মধ্যে আরও বক্তৃতা করেন ডিক্রীরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইউসুফ আলী, চরসাধুকাঠী সিনিয়র মাদ্রাসার প্রভাষক মনিরুজ্জামান খোকন, বিমানবন্দর প্রেসক্লাব সম্পাদক মিয়া রোকনুজ্জামান সোহাগ, উপজেলা ছাত্রলীগ নেতা আবিদ আল-সাকিব, ইউপি সদস্য হেলেনা আক্তার রহিমা, মাধবপাশা ইউনিয়নের সুজন সভাপতি রবীন বৈদ্য, উপজেলা সুজন কমিটির সদস্য নারী নেত্রী ডালিয়া আফরোজ লিজা, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের ইউনিয়ন সমন্বয়কারী আবু হানিফ ফকির, ইয়ুথ লিডার সুষমা হালদার, মেহেরুন নেসা, শাকিল মাহমুদ হৃদয়, শিক্ষার্থী সাজিয়া নুসরাত, সাংবাদিক আল-আমিন হাওলাদার, রেজাউল করিম, মহিউদ্দিন খান রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘নারী নির্যাতন ও ধর্ষণ আজ মহামারী এবং জাতীয় ব্যাধিতে পরিনত হয়েছে। এজন্য শুধু সরকারের ওপর সকল দায়ভার চাপিয়ে বসে থাকলে চলবে না। রাষ্ট্রের প্রতিটি সুনাগরিককে দায়িত্ব নিয়ে নারী ও শিশু প্রতি সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্র কর্তৃক ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। মৃত্যুদন্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন এবং আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। নারী ও শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন করতে হবে।’ এসময় বক্তারা যেখানে ধর্ষণ সেখানেই প্রতিরোধের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক গণআন্দোলন গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন।
সারাদেশের সাথে একযোগে বাবুগঞ্জে ওই মানববন্ধন কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সুজন কমিটির সদস্য ছাড়াও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বিকশিত নারী নেটওয়ার্ক, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। #