• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নুসরাত হত্যা মামলায় ১৬জন আসামীর সবাইকে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২০, ১০:১২ পূর্বাহ্ণ
নুসরাত হত্যা মামলায় ১৬জন আসামীর সবাইকে মৃত্যুদণ্ড

বাংলাদেশের ফেনী জেলার সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় ১৬জন আসামীর সবাইকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আসামীদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায় আদালত।

আজ বেলা সাড়ে ১১টার দিকে এই রায় ঘোষণা করে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মামলার সাত মাসেরও কম সময়ের মধ্যে, ৬১ কার্যদিবস শুনানির পর এ রায় ঘোষণা করা হল।

আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণাকে ঘিরে সোনাগাজী ও ফেনী সদর উপজেলায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬জন আসামীরা হচ্ছে:

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ এস. এম সিরাজ উদ দৌলা। (৫৭)

নুর উদ্দিন (২০)

শাহাদাত হোসেন শামীম (২০)

মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০)

সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১)।

জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯)

হাফেজ আব্দুল কাদের (২৫)

আবছার উদ্দিন (৩৩)

কামরুন নাহার মনি (১৯)

উম্মে সুলতানা ওরফে পপি (১৯)

আব্দুর রহিম শরীফ (২০)

ইফতেখার উদ্দিন রানা (২২)

ইমরান হোসেন ওরফে মামুন (২২)

রুহুল আমিন (৫৫)

মহিউদ্দিন শাকিল (২০)

মোহাম্মদ শামীম (২০) ।

 

-শাহরিয়ার ফাহিম ,  স্টাফ রির্পোটার ।