স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস থেকে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৪৫৩ জন।
বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০,৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৬১ হাজার ৫২৮ জনের।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১১.০৮ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.২৯ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে। আর প্রতি ১০০ জন শনাক্ত রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৭.২৭ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৮ জন নারী।
– শাহরিয়ার ফাহিম , রির্পোট ৭১