অনিরুদ্ধ খাসকেল হিমাদ্রীঃ আসন্ন শারদীয় দূর্গা উৎসব ১৪২৭ কে সামনে রেখে প্রত্যেক বছরের ন্যায় এবছর ও এক ভিন্নধরনের আয়োজন করছে বরিশাল এর কাউনিয়া লোকনাথ বাবার মন্দির। এবারে দেবীর প্রতিমাতে নতুনত্ব রেখেছে পূজা মন্ডপটি। মায়ের কাছে সন্তান অনেক আদরের। মা সবসময় সন্তানকে আগলে রাখে এমনই চিন্তা করে এবারের প্রতিমা গড়ে উঠেছে বলে দাবী করেন পূজা উদযাপন কমিটি । পূজা উদযাপন কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশু শর্মা জানায় এমন ধরনের প্রতিমা বরিশালে এর আগে তৈরী করা হয় নি কোন মন্ডপে। তবে মহামারী করোনা ভাইরাস এর কারনে এবার সব ধরনের আয়োজনেই পরিবর্তন করেছে পূজা উদযাপন কমিটি। এ ব্যাপারে কমিটির কোষাধক্ষ্য ঈশান দাস জানায় প্রতি বছরের ন্যায় এবারো বৃহৎ আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছিল, তবে করোনা ভাইরাস এর কারনে সব আয়োজনই কমিয়ে আনা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারো থাকছে আলোকসজ্জা তবে পরিসর কমিয়ে আনা হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটি বরিশাল মহানগর এর তরফ থেকে স্বাস্থ্যবিধি মেনে মন্ডপগুলোকে আয়োজন করতে বলা হয়েছে। এ বিষয়ে কাউনিয়া লোকনাথ বাবার মন্দির পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুব্রত সিকদার বিদ্যুৎ জানায় সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই পূজা উযাপনের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ৩ ফুট দুরত্ব বজায় রেখে দর্শনার্থীদের প্রতীমা দর্শনের ব্যবস্থা করা হবে, মন্ডপে প্রবেশ এর আগে জীবানুনাশক স্প্রে দিয়ে দর্শনার্থীদের জীবানুমুক্ত করা হবে। মন্ডপে প্রবেশ এর সময় ডিজিটাল থার্মোমিটার এর মাধ্যমে তাপমাত্রা মেপে প্রবেশ করানোর দিকেও নজর রাখছেন তারা। একবারে ২০ জনের বেশি দর্শনার্থীকে প্রবেশ না করানোর ব্যাপারেও নজরদারী রাখা হবে বলেও জানায় তিনি। এছাড়াও নিরপত্তার দিকে কড়া নজড়দাড়ি করার জন্য সিসি টিভি ক্যামেরা রাখা হবে যা সার্বক্ষনিক তত্ত্বাবধান করবে মন্দির কমিটি ও পুলিশ বাহিনী। এছাড়াও পুলিশ ও আনসারের পাশাপাশি মন্ডপ নিরাপত্তার জন্য পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক দল ও কাজ করবে বলে জানায় কমিটির শীর্ষস্থানীয়রা।