• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে অর্ধকোটি টাকার ঘূষ বাণিজ্যের তদন্তে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১১, ২০২০, ১১:১০ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে  অর্ধকোটি টাকার ঘূষ বাণিজ্যের তদন্তে শিক্ষা মন্ত্রণালয়

বাকরেগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জের পশ্চিম শ্যামপুর বিএম আলিম মাদ্রাসার নিয়োগ নিয়ে অর্ধকোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগের তদন্তে আসছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার সকালে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে ভুক্তোভোগীরা বিক্ষোভ করে অভিযুক্ত মাদ্রাসার সুপারের অপসারণের দাবী করেন।
সূত্রে জানা যায়, মাদ্রসা চাকুরী দেয়ার কথা বলে মাদ্রাসার সুপার মাওলানা এবিএম বশির উদ্দিন অন্তত ২০ জনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে হাতিয়ে নিয়েছেন। পরে তার পছেন্দের প্রার্থীদের নিয়োগ দেন। রোববার তদন্ত কর্মকর্তার আসার সংবাদ পেয়ে গ্রামের শত শত লোক মাদ্রাসায় উপস্থিত হয়ে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে বিক্ষোভ করে মাদ্রসার সুপার মাওলানা এবিএম বশির উদ্দিনের অপসারণ দাবী করেন। ১৪ আগস্ট উপজেলার রহমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের পশ্চিম শ্যামপুর বিএম আলিম মাদ্রাসা সহকারী, নাইটগার্ড ও আয়া পদে ৬ জন অর্ধকোটি টাকার বিনিময় নিয়োগ দেয়ার অভিযোগ ঊঠে।
জানতে চাইলে কারিগরি ও মাদ্রসা শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মাহামুদুর রহমান যুগান্তরকে বলেন, ‘পশ্চিম শ্যামপুর বিএম আলিম মাদ্রাসার সুপার মাওলানা এবিএম বশির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এখানে তদন্তে আসা হয়েছে। তদন্ত চলছে তদন্ত চলাকালে তদন্ত সম্পর্কে কিছু বলা যাচ্ছেনা। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে ১৪ আগস্ট উপজেলার রহমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে মাদ্রাসার অফিস সহকারী পদে মাদ্রাসার সুপার ও সভাপতির মেয়ের ঘরের ছেলে (নাতি) এসএম আসাদুল্লাহ, সহকারী লাইব্রেরিয়ান পদে হুমায়ন হাওলাদের মেয়ে তন্নি আক্তার, নাইটগার্ড পদে নাসির আকনের ছেলে হাসান আকন এবং আয়া পদে আলী আকবরের মেয়ে নার্গিস আক্তারকে নিয়োগ দেয়া হয়। এছাড়াও মাদ্রাসার সুপার মাওলানা এবিএম বশির উদ্দিন প্রশ্ন পত্র ফাঁস, ভর্তি বাণিজ্য, ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেয়াসহ মাদ্রাসার ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তবে প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগ তাকে কয়েক মাস জেলে থাকতে হয়েছে। সেই মামলা এখনো চলমান।