ধর্ষকদের বিচার সময় কমিয়ে সর্বোচ্চ ফাঁসির আইন বলবৎ করার দাবিতে নারী মুক্তি এবং ছাত্র মৈত্রীর মানববন্ধন অনুষ্ঠিত
বাংলাদেশ নারী মুক্তি সংসদ বাংলাদেশ ছাত্র মৈত্রী বরিশালের যৌথ উদ্যোগে আজ ( ১২ অক্টোবর ২০২০) সকাল দশটায় অশ্বিনী কুমার হল চত্বরে নারীমুক্তির জেলা সভাপতি সীমা রানী শীল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি কমরেড নজরুল হক নীলু, জেলা নেতা কমরেড মোজাম্মেল হক ফিরোজ, আব্দুল মোতালেব হাওলাদার, ছাত্র মৈত্রী মহানগর সভাপতি শামিল শাহরোখ তমাল, জেলা সভাপতি মিন্টু দে,কেন্দ্রীয় নেতা আল মামুন রাব্বি, পাপিয়া আফরোজ প্রমুখ,নারী মুক্তির জেলা সাধারন সম্পাদক মাসুদা বেগম প্রমুখ।
বক্তারা, সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং খুনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে আইন সংশোধন করে সর্বোচ্চ ফাঁসির আইন বলবৎ করে আইনের সঠিক বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় কারি দের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।